প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি দিয়ে ম্যুরাল স্থাপন করা হয়েছে। ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ স্মারক ম্যুরালটি কলেজের ধর্মপুর ডিগ্রি শাখার প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত।
গতকাল শনিবার সকাল ১০টায় প্রধান অতিথি কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ ও কলেজের প্রাক্তন ছাত্র আ ক ম বাহাউদ্দিন ম্যুরালটির উদ্বোধন করেন। এটি গড়েছেন শিল্পী উত্তম গুহ। ম্যুরালের বেদিতে অন্তত ১০০ জন লোক বসে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবে।
উত্তম গুহ বলেন, কলেজের বর্তমান অধ্যক্ষ মো. আবদুর রশীদ চলতি বছরের মার্চ মাসে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের উদ্যোগ নেন।
এরই পরিপ্রেক্ষিতে এপ্রিল মাসে কাজ শুরু হয়। ১০ লাখ ৫০০ টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০ শতক জায়গাজুড়ে ম্যুরালটি স্থাপন করা হয়। বঙ্গবন্ধুর ম্যুরালের দৈর্ঘ্য ১২ ফুট, প্রস্থ ১০ ফুট।