'৯৯৯' নম্বরে ফোন, অতঃপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবজাতক
নবজাতক

ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও জরুরি পুলিশি সেবা পেতে জাতীয় হেল্প ডেস্ক হিসেবে গত ১২ ডিসেম্বর ‘৯৯৯’ নম্বরটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিনা খরচে ৯৯৯ নম্বরে ফোন করে নাগরিকেরা পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের সেবা নিতে পারবেন। মুঠোফোন ও টেলিফোন উভয় মাধ্যমে ৯৯৯ নম্বরে ফোন করা যাবে। কোনো অপরাধ ঘটতে দেখলে, প্রাণনাশের আশঙ্কা দেখা দিলে, কোনো হতাহতের ঘটনা চোখে পড়লে, দুর্ঘটনায় পড়লে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে, জরুরিভাবে অ্যাম্বুলেন্সের প্রয়োজন হলে ওই নম্বরে ফোন করে সাহায্য চাওয়া যাবে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মুহাম্মদ আবদুল ওয়াহাব বলেন, সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জরুরি এই সেবা সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। এর মাধ্যমেই মা ও নবজাতককে উদ্ধার করে চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে।