ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক ঢাকায় গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর অভিযোগে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাবের এক খুদে বার্তায় জানানো হয়, ছাত্রলীগের ওই নেতার নাম নওশেল আহমেদ। তিনি ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক। গত ৪ আগস্ট আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলি করেছিলেন নওশেল। ওই ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখান থেকে নওশেলকে শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করা হয়।