‘দলীয় আনুগত্য নয়, পুলিশ চলবে আইন অনুযায়ী’

প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে

পুলিশ কোনো দলের অনুগত হবে না, বরং প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে—এই বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আজ রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে আয়োজিত পুলিশের ‘কল্যাণ প্যারেডে’ তারেক রহমান এ কথাগুলো বলেন। রুদ্ধদ্বার এই আয়োজনে উপস্থিত থাকা পুলিশের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানান।