আইএসইউয়ে ‘টেক্সটাইল কার্নিভ্যাল’ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) গত রোববার ‘আইএসইউ টেক্স কার্নিভ্যাল-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে
ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) ‘আইএসইউ টেক্স কার্নিভ্যাল-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এই কার্নিভ্যাল অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের টেক্সটাইল ক্লাব।

কার্নিভ্যালের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসইউ উপাচার্য আবদুল আউয়াল খান। তিনি বলেন, ‘শিল্পবিপ্লবের যুগ থেকে বর্তমান পর্যন্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। কিন্তু আমাদের দেশের মানুষের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে ধারণা এবং আগ্রহ কম। মানুষের মাঝে এই ধারণা ছড়িয়ে দিতে এই কার্নিভ্যাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টেক্সটাইলের গুরুত্ব অনস্বীকার্য। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের প্রচার ও প্রসার নিয়ে কাজ করতে হবে। এ ধরনের আয়োজন যেমন বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করবে, তেমনি টেক্সটাইল কার্নিভ্যালের মাধ্যমে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির একটি সেতুবন্ধ তৈরি হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম এ কাশেম, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহ্ আলিমুজ্জামান, কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের সাবেক অধ্যক্ষ মো. আবদুল খালেক, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউটের চিফ সায়েন্টিফিক অফিসার এইচ এম জাকির হোসাইন প্রমুখ।