দরপত্র ডেকেও পাওয়া যায়নি এলএনজি

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো

সরাসরি ক্রয়পদ্ধতিতে (ডিপিএম) ক্রয়াদেশ দেওয়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) একটি কার্গোও দেশে না আসায় বিপাকে পড়েছে সরকার। এখন চাহিদামতো এলএনজি পাওয়া যাচ্ছে না। এদিকে আগস্টের জন্য তিন কার্গো এলএনজি কিনতে তিন দফায় দরপত্র ডেকে পাওয়া গেছে দুটি। ফলে গ্যাসের সরবরাহ বাড়ানো যাচ্ছে না, কাটছে না সংকট।