বাজারে এল এনএফসি সাপোর্টেড ‘হেলিও ৪৭’
বাংলাদেশের মোবাইল ফোন বাজারে ‘হেলিও’ এখন অন্যতম জনপ্রিয় নাম। কয়েক বছর ধরে স্মার্টফোন ব্র্যান্ডটি এর ডিজাইন, পারফরম্যান্স এবং ডিউরাবিলিটির মাধ্যমে কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার হেলিও বাজার নিয়ে এল ‘হেলিও ৪৭’ নামে নতুন একটি স্মার্টফোন।
প্রতিষ্ঠানটির হেড অব সেলস মোহাম্মদ আবু সায়েম বলেন, সব সময় বাংলাদেশের মানুষের ক্রয়ক্ষমতার কথা চিন্তা করেই হেলিও বাজারে হ্যান্ডসেট নিয়ে আসে। হেলিও ৪৭ ঠিক সেরকম একটি ফোন, যা মানুষের দৈনন্দিন কাজগুলো আরও সহজ করে তুলবে। একই সঙ্গে এই স্মার্টফোনের পারফরম্যান্স নিয়েও কোনো ধরনের চিন্তা করতে হবে না।
হেলিও ৪৭–এ আছে অ্যান্ড্রয়েড–১৬ অপারেটিং সিস্টেম, যার কারণে ব্যবহারকারীরা পাবেন গুগলের অত্যাধুনিক সব ফিচার এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেইস। এ ছাড়া অ্যান্ড্রয়েড–১৬–এ গ্রাহকেরা উপভোগ করতে পারবেন হাইপারফরম্যান্স, অ্যাপ ওপেনিং এবং অত্যাধুনিক কাস্টমাইজেশন অপশন।
এই স্মার্টফোনটিতে আছে ৬.৬৭ ইঞ্চির এইচডি+ (৭২০*১৬০০) পাঞ্চ-হোল ১২০ হার্জ আইপিএস ডিসপ্লে, যা ব্যবহারকারীর দৈনন্দিন কাজগুলো খুব ভালোভাবে সামাল দিতে পারবে কোনো ধরনের ডিসপ্লে ল্যাগিং ছাড়া। এ ছাড়া বড় ডিসপ্লে হওয়ার সুবাদে ভিয়্যুয়িং অ্যাঙ্গেল ছাড়াও অনলাইনে ক্লাস করা, মাল্টিমিডিয়া কনজাম্পশন এবং গেম খেলার সময় পাওয়া যাবে ইমারসিভ এক্সপেরিয়েন্স।
১২০হার্জ হাই রিফ্রেশ রেটের কারণে স্ক্রলিং হবে আরও সাবলীল এবং ভিজ্যুয়াল পারফরম্যান্স থাকবে ল্যাগ-ফ্রি। অন্যদিকে পাঞ্চ-হোল ডিজাইন স্ক্রিনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করছে, যা ফোনটিকে আরও আধুনিক একটি লুক দিচ্ছে। এ ছাড়া ম্যাট ফিনিশ ডিজাইন হওয়ার কারণে ফোনটি হাতে নিয়েও একটি প্রিমিয়াম ফিল পাওয়া যায়।
চিপসেট হিসেবে এই স্মার্টফোনটিতে আছে মিডিয়াটেকের ১২ ন্যানোমিটার প্রিমিয়াম চিপসেট হেলিও জি৮১ এবং প্রসেসরে আছে ২.০ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। এই ডায়নামিক ডুও ব্যবহারকারীকে দেবে মাল্টিটাস্কিং, স্মুথ এ্যাপ ট্রানজিশন এবং ভারী গেমস খেলার সুপার ফাস্ট ইউজার এক্সপেরিয়েন্স। তা ছাড়া মাল্টিটাস্কিং এবং হাই পারফরম্যান্স এনশিওর করার জন্য এই ফোনে আছে ৬ জিবি র্যাম। এ ছাড়া মেমোরি ফিউশনের মাধ্যমেও র্যাম বাড়ানো যাবে ৬জিবি পর্যন্ত। ১২৮ জিবি রম দিবে অনেক বেশি অ্যাপ এবং ছবি বা ভিডিও স্টোর করার ব্যবস্থা।
ফটোপ্রেমীদের জন্য হেলিও ৪৭–এ রয়েছে ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যার অ্যাপারচার এফ/১.৮। ফলে হেলিও ৪৭–এর ক্যামেরা দিয়ে ডিএসএলআর মানের ছবি তোলা যাবে। ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে তোলা যাবে নিখুঁত সব সেলফি এবং ভিডিও কলও হবে অত্যন্ত মসৃণ।
৬০০০এমএএইচ লি-পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে, যা সারা দিন ধরে নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করা যাবে। ব্যবহারকারী যা–ই করুক না কেন, এই ব্যাটারি ব্যবহারকারীর লাইফস্টাইলের সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম। এ ছাড়া দ্রুত চার্জ করার জন্য হ্যান্ডসেটটির সঙ্গে থাকছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত চার্জার, যার মাধ্যমে দ্রুতই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে।
বৃষ্টি বা ধুলাবালু থেকে রক্ষা পেতে হেলিও ৪৭ স্মার্টফোনটিতে আছে আইপি ৬৪–এর রেটিং। এ ছাড়া রয়েছে ফোর–জি/থ্রি–জি/টু–জি, ওয়াইফাই, জিপিএস এবং ওটিজি (OTG) ব্যবহার করার সুবিধা। নিরাপত্তার সুবিধায় এই ফোনটিতে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার, যা দ্রুত এবং নিরাপদে ব্যবহারকারীর ডিভাইসে অ্যাক্সেস নিশ্চিত করে। এ ছাড়া হেলিও ৪৭–এ আছে এনএফসি (NFC), জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর।
অবিশ্বাস্য ফিচার এবং প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে অ্যামারেল্ড গ্রিন, নেভি ব্লু এবং কার্বন ব্ল্যাক—তিনটি চমৎকার কালারের হেলিও ৪৭–এর দাম ১৭ হাজার ৯৯৯ টাকা। সঙ্গে রয়েছে ১৫ মাসের ওয়ারেন্টি।