সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ বৃহস্পতিবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

১

প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে গেছেন মন্ত্রণালয়ের সচিব

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম (বাঁয়ে) ও জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী (ডানে)
ছবি: কোলাজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ থেকে ২৯ অক্টোবরের জাপান সফরের সময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী টোকিওতে থাকছেন না। তাঁকে ঢাকায় রাখার সিদ্ধান্ত হয়েছে। এই সময় সফরের কূটনৈতিক বিষয় ও সার্বিক সমন্বয়ে সহায়তার জন্য বিশেষ দায়িত্ব দিয়ে টোকিও পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামকে। বিস্তারিত পড়ুন...

২

সৌদিতে এ বছরের প্রথম ৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আছে বাংলাদেশিও

সৌদি আরবের জাতীয় পতাকা
ছবি: রয়টার্স

চলতি ২০২৬ সালে সৌদি আরবে উচ্চ হারে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রবণতা অব্যাহত রয়েছে। বছরের প্রথম ছয় মাসে দেশটিতে বাংলাদেশি ও আরও কয়েকটি দেশের নাগরিকসহ অন্তত ১০৮ জনের মৃত্যুদণ্ড রেকর্ড করেছে ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর)। বিস্তারিত পড়ুন...

৩

আকাশে উড়োজাহাজের দরজা দিয়ে লাফিয়ে অদৃশ্য ছিনতাইকারী

শিল্পীর কল্পনায় আঁকা ড্যান কুপার
ছবি: এফবিআই ওয়েবসাইট

একটি যাত্রীবাহী উড়োজাহাজ ছিনতাই করলেন এক ব্যক্তি। মুক্তিপণ হিসেবে নিলেন দুই লাখ ডলার, সঙ্গে চারটি প্যারাস্যুট। এরপর মাঝ আকাশে উড়োজাহাজের পেছনের সিঁড়ি দিয়ে নেমে গেলেন অন্ধকারে। তাঁর হাতে ছিল বিপুল অর্থ, আর সামনে ছিল অনিশ্চিত এক রাত। তারপর? তিনি কি বেঁচে ফিরেছিলেন, নাকি সেই রাতেই হারিয়ে গিয়েছিলেন চিরতরে? ১৯৭১ সালের সেই ঘটনার রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। বিস্তারিত পড়ুন...

৪

জিম্বাবুয়ের পর আফগানিস্তানের বিপক্ষেও হার, বাংলাদেশের মুখ থুবড়ে পড়ার ৫ কারণ

ব্যাটিং বিভাগ নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশকে
এসিবি

আমিরাত সফরটা জয়হীন হয়ে রইল বাংলাদেশের জন্য। আবুধাবি টেস্টে ড্র করে আফগানিস্তানের সঙ্গে। এরপর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে হারল জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে। ড্র হওয়া সেই টেস্টে অবশ্য পাঁচ দিনের বেশির ভাগ সময় বাংলাদেশেরই দাপট ছিল। বিস্তারিত পড়ুন...

৫

নায়িকা শাবানা কেন অভিনয় ছেড়েছিলেন

শাবানা

মাত্র আট বছর বয়সে তাঁর চলচ্চিত্রে অভিষেক। এরপর তিন যুগ ধরে অভিনয়, একের পর এক উপহার দিয়েছেন দর্শকনন্দিত সব সিনেমা আর পেয়েছেন হৃদয় উজাড় করা ভালোবাসা। এর মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে নিজের অনন্য এক জায়গা তৈরি করেছিলেন। পুরো নাম আফরোজা সুলতানা রত্না হলেও তিনি বাংলা ভাষাভাষীদের কাছে শাবানা নামেই পরিচিত। বিস্তারিত পড়ুন...