স্পাইকস এশিয়াতে ব্রোঞ্জ জিতল ডিবিএল সিরামিকসের ‘টাইলচক’
সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘স্পাইকস এশিয়া ২০২৬’-এ ক্রিয়েটিভ বিটুবি ক্যাটাগরিতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড জিতেছে ডিবিএল সিরামিকস। এশিয়ার অন্যতম বড় এই ক্রিয়েটিভ কমিউনিকেশন ফেস্টিভ্যাল গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
অর্জনটির মাধ্যমে ডিবিএল সিরামিকস বাংলাদেশের প্রথম সিরামিক ব্র্যান্ড হিসেবে ‘স্পাইকস এশিয়া ২০২৬’-এ ব্রোঞ্জ অ্যাওয়ার্ড জিতল, যা আন্তর্জাতিক এক স্বীকৃতি। উদ্যোগটিতে অংশীদার হিসেবে কাজ করেছে পপ ফাইভ।
পুরস্কারজয়ী ক্যাম্পেইন ‘টাইলচক’ সিরামিক উৎপাদনপ্রক্রিয়ার বর্জ্যকে ব্যবহার করে ক্লাসরুমের চক তৈরি করেছে। এর মাধ্যমে একদিকে শিল্পবর্জ্য কমানো যাচ্ছে, অন্যদিকে সুবিধাবঞ্চিত স্কুলগুলোতে শিক্ষার জন্য সাশ্রয়ী উপকরণ পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।
অল্প সময়ের মধ্যেই এ উদ্যোগের মাধ্যমে যেমন সিরামিক স্লাজ পুনর্ব্যবহার করা যাচ্ছে, তেমনি স্থানীয় চক উৎপাদনশিল্পকে নতুন করে সচল করা গেছে এবং সুবিধাবঞ্চিত কমিউনিটির হাজারো শিক্ষার্থী উপকৃত হয়েছে।
এ স্বীকৃতি ডিবিএল সিরামিকসের উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং সমাজে ইতিবাচক প্রভাব তৈরির প্রতিশ্রুতিকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে।