সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ রোববার, সপ্তাহের প্রথম কর্মদিবস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন যুক্তরাষ্ট্র সফর নিয়ে আজ প্রথম আলোর সংবাদটিতে পাঠকের ব্যাপক সাড়া পাওয়া গেছে। আজ এর বাইরে বিদেশি চাপ মোকাবিলায় সরকারের নানা কৌশল–সংক্রান্ত আরেকটি সংবাদও পাঠকপ্রিয়তা পেয়েছে। এর বাইরে আছে আন্তর্জাতিক, অর্থনীতি, ক্রীড়া ও বিনোদন–সংক্রান্ত নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

১

মোদির আলোচনায় থাকছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
ফাইল ছবি: রয়টার্স

দিল্লি ও ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই চুক্তির দিকে দুই দেশের নজর যতটা নিবদ্ধ, ততটাই আগ্রহে এই সফরের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। বিস্তারিত পড়ুন...

২

বিদেশি চাপ মোকাবিলায় সরকারের নানা কৌশল

চীনের এমন অবস্থানে দেশটির প্রতি বাংলাদেশ আরও বেশি ঝুঁকে পড়ছে কি না, এমন আলোচনা শুরু হয়েছে। তবে ক্ষমতাসীন দলের একাধিক নেতা জানিয়েছেন, চীনের সমর্থন পেলেও তাদের প্রতি পুরোপুরি ঝুঁকে পড়া আওয়ামী লীগ সরকারের পক্ষে সম্ভব নয়। বিস্তারিত পড়ুন...

৩

ভূরাজনীতি: আমেরিকা প্রশ্নে যে পথে হাঁটছে ভারত

২০২২ সালে বালিতে অনুষ্ঠিত জি–২০ সম্মেলনে বাইডেন ও মোদি
ছবি : রয়টার্স

ভারত বিশ্বাস করে যুক্তরাষ্ট্রের নীতি শুধু এই একটি ক্ষেত্রেই ভারতের নিরাপত্তা স্বার্থকে বিঘ্নিত করছে না। যে পাকিস্তানে গণগ্রেপ্তার, গুম ও নির্যাতন নিত্যদিনের ঘটনা, সেই পাকিস্তানকে আঁকড়ে ধরে রেখে মিয়ানমার ও ইরানের ওপর অবরোধ জারি রাখার মার্কিন নীতিও ভারতকে অস্বস্তিতে রেখেছে। বিস্তারিত পড়ুন...

৪

শাকিবের ‘প্রিয়তমা’ লুক দেখে যা লিখলেন ও বললেন অপু বিশ্বাস

ফেসবুক ওয়ালে শাকিব খানের ফার্স্ট লুক শেয়ার করে শুভকামনাও জানাতে ভোলেননি ‘আশি’ ছবির সহশিল্পী ও সাবেক স্ত্রী অপু বিশ্বাস
কোলাজ : প্রথম আলো

শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ‘প্রিয়তমা’ ছবি ফার্স্ট লুক গতকাল সন্ধ্যা সাতটায় প্রকাশিত হয়। আজ রোববার বেলা আড়াইটা পর্যন্ত ১৯ ঘণ্টায় এর ভিউ হয়েছে ১২ লাখের বেশি।  বিস্তারিত পড়ুন...

৫

‘কালো জার্সি’র ব্রাজিলের জয়ের রাতেও বর্ণবাদের থাবা

ইতিহাসে প্রথমবারের মতো কালো জার্সি পরে খেলেছে ব্রাজিল
ছবি: রয়টার্স

এই প্রীতি ম্যাচটিও অবশ্য ছিল ব্রাজিলের বর্ণবাদবিরোধী অবস্থানের অংশ, যার স্লোগান ছিল, ‘বর্ণবাদ নিয়ে কোনো খেলা নয়।’ খেলা শুরুর আগে হয়েছে হাঁটু গেড়ে প্রতিবাদও। বিস্তারিত পড়ুন...