দূরবিনের টেলিস্কোপে গ্রহ তারা নেবুলা ও গ্যালাক্সির ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইইউবির ছাদে দূরবিনের টেলিস্কোপ দিয়ে ভলান্টিয়াররা অরায়ন নেবুলার এই ছবি তুলছেন
ছবি: বিজ্ঞপ্তি

‘দূরবিনের’ (দূর বিশ্বের নাগরিক) প্রথম ইভেন্ট হতে চলেছে আগামীকাল বৃহস্পতিবার বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ, আইইউবিতে। দূরবিন একটি মহাকাশ পর্যবেক্ষক দল, যার সদস্যরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে গ্রহ তারা নেবুলা গ্যালাক্সি ও অন্যান্য আকর্ষণীয় জ্যোতিষ্কের (অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট) ছবি তুলবেন। তারা ‘গভীর মহাকাশ’কে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করার মাধ্যমে মহাবিশ্বের নাগরিক হিসেবে আমাদের সচেতন করবেন।

সমগ্র বাংলাদেশ থেকে ভলান্টিয়াররা টেলিস্কোপ প্রশিক্ষণ নিচ্ছেন এবং শিগগিরই তাঁদের নিজ এলাকায় আকাশ পর্যবেক্ষণ অনুষ্ঠানের আয়োজন করবেন। বৃহস্পতিবার শিক্ষাবিদ ও লেখক মুহম্মদ জাফর ইকবাল দূরবিনের উদ্বোধন করবেন। এ অনুষ্ঠানে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নিয়ে বক্তব্য দেবেন লামীয়া আশরাফ মওলা। এ অনুষ্ঠানে সবাই আইইউবির ছাদ থেকে টেলিস্কোপে চোখ দিয়ে আকাশ দেখতে পারবেন এবং তাঁদের স্মার্টফোন টেলিস্কোপে কানেক্ট করে বিভিন্ন জ্যোতিষ্কের ছবি তুলতে পারবেন। শিশু, কিশোর ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিশেষ করে আমন্ত্রিত এ অনুষ্ঠানে। দূরবিনের এ অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত এবং সঞ্চালিত হবে বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত আইইউবি অডিটরিয়ামে।

দূরবিন আইইউবি এবং ডানলাপ ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকস, ইউনিভার্সিটি অব টরন্টো, কানাডার একটি যৌথ কার্যক্রম। বিজ্ঞপ্তি