পাঠকদের জন্য অনলাইন কুইজ শুরু আজ থেকে
প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জিততে হলে পড়তে হবে’ স্লোগানে পাঠকদের জন্য অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ আয়োজনে মোট পুরস্কার ৫ লাখ টাকা।
আজ রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রথম আলো অনলাইনে প্রথম পর্বের কুইজ শুরু হবে। পাঠকদের prothomalo.com/quiz ঠিকানার ওয়েবসাইটে নিবন্ধন করে নির্ধারিত সময়ে কুইজে অংশ নিতে হবে। অনলাইনে নিবন্ধন করা যাবে আগামী ১ নভেম্বর পর্যন্ত। প্রশ্ন থাকবে কুইজের দিন ও আগের দিনের প্রথম আলোর ছাপা পত্রিকা ও অনলাইনে প্রকাশিত সংবাদ, নিবন্ধ ও ফিচার থেকে।
আজ থেকে ১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে ৭টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে প্রথম পর্বের কুইজ। প্রতিদিন ২০টি করে প্রশ্ন থাকবে অংশগ্রহণকারীদের জন্য। প্রতিদিন সবচেয়ে কম সময়ে বেশিসংখ্যক প্রশ্নের সঠিক উত্তরদাতা ১০ জন, প্রত্যেকে ৩ হাজার টাকা করে পুরস্কার পাবেন। প্রথম পর্বের বিজয়ীদের জন্য মোট তিন লাখ টাকার গিফট চেক রয়েছে।
প্রথম পর্ব থেকে বিজয়ী সেরা ছয়জনকে নিয়ে আগামী ৪ নভেম্বর ঢাকায় চূড়ান্ত পর্ব সরাসরি অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্বে প্রথম স্থান অর্জনকারী পাবেন ১ লাখ, দ্বিতীয় স্থান অর্জনকারী ৬০ হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারী ৪০ হাজার টাকার গিফট চেক।