বিএনপি জোটকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অভিনন্দন

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বিএনপি জোটকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আজ শুক্রবার সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের পাঠানো এক বিবৃতিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ ও সব রাজনৈতিক দলকে আন্তরিক ধন্যবাদ জানায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ভবিষ্যতেও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সব ধরনের অশান্তি ও বিশৃঙ্খলার বিরুদ্ধে একই ধারা অব্যাহত থাকবে বলে তারা বিবৃতিতে আশা জানিয়েছে।