ঢাকার শান্তিনগরে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৪ জন রিমান্ডে

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শান্তিনগর বাজারে চাঁদাবাজির সময় হাতেনাতে গ্রেপ্তার চার যুবককে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল রোববার রাতে ঢাকার শান্তিনগর বাজারে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন চার যুবক। তাঁরা হলেন মাহিদুর জামান মোহন, নুর আলম, আবদুল মোনায়েম ও আল মাহমুদ। এ ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার চার যুবকের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। তাঁদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার চারজন ছাড়া চাঁদাবাজির সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।