এবার নববর্ষের শোভাযাত্রার নাম হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

গত বছর নববর্ষে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’বের হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে। মঙ্গল শোভাযাত্রা নাম বদলে এই নাম দেওয়া হয়। এবার আবার বদলাচ্ছে নাম

‘আনন্দ শোভাযাত্রা’, ‘মঙ্গল শোভাযাত্রা’ নয়; এবার থেকে পয়লা বৈশাখ বাংলা নববর্ষের শোভাযাত্রার নাম হবে ‘বৈশাখী শোভাযাত্রা’। আজ রোববার সচিবালয়ে এক সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।