খামারিরা ভর্তুকি মূল্যে ৪১ লাখ মুরগির বাচ্চা পাবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খামারিদের মধ্যে ৪১ লাখ ৫০ হাজার মুরগির বাচ্চা ভর্তুকি মূল্যে বিতরণ করা হবে। আজ বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরের উত্থাপিত বাজেটে এমন প্রস্তাব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা তিনটা থেকে জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, ‘২০২৩-২৪ অর্থবছরে আমাদের লক্ষ্য হলো দেশজ উৎপাদিত দুধের দৈনিক মাথাপিছু প্রাপ্যতা ২৩৬ গ্রামে উন্নীত করা। গবাদিপশুর জাত উন্নয়ন ও সংরক্ষণে ৪৬ লাখ মাত্রা সিমেন উৎপাদন করে দেশব্যাপী ৪২ লাখ গাভি বা বকনাকে কৃত্রিম প্রজনন করানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া সরকারি পোলট্রি খামারে ৪১ লাখ ৫০ হাজার মুরগির বাচ্চা উৎপাদন ও ভর্তুকি মূল্যে বিতরণ করা।