জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তারেক রহমান ও দলের নেতা–কর্মীরা। জিয়া উদ্যান, শেরেবাংলা নগর, ঢাকাছবি: তারেক রহমানের ফেসবুক থেকে

পবিত্র ঈদুল আজহার দিনে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার কিছু পরে তারেক রহমান ও জুবাইদা রহমান শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তাঁদের কবর জিয়ারত করেন।

এর আগে সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর হাইকোর্ট–সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাবা–মায়ের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান
ছবি: তারেক রহমানের ফেসবুক পেজ থেকে

নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং বাংলাদেশে নিযুক্ত মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকেরা ঈদের নামাজে অংশ নেন।

আরও পড়ুন