‘একটি সিটের বিনিময়ে স্বপ্ন বিক্রি কোরো না’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বেশ আলোচনা। কাকে ইঙ্গিত করে তিনি এই পোস্ট দিয়েছেন, তা নিয়ে কৌতূহলী অনেকে। গতকাল সোমবার সন্ধ্যায় নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে লেখেন, ‘বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না।’