এত কৌশলেও জয় পেল না আওয়ামী লীগ

২০০১ সালের জাতীয় নির্বাচনের ফলাফল নিয়ে প্রথম আলোর প্রতিবেদন

আগে থেকেই ঠিক ছিল অষ্টম জাতীয় সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীন। তারপরও নানা কৌশল করেছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তাতেও শেষ রক্ষা হয়নি। নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চার দল দুই-তৃতীয়াংশ আসন লাভ করে। নির্বাচনে আওয়ামী লীগের ২৮ মন্ত্রী-প্রতিমন্ত্রী, ৫২ সাবেক এমপি, ২৪ জন অবসরপ্রাপ্ত আমলা পরাজিত হয়েছিলেন। এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির আসন ছিল ১৪টি।