ইউআইইউতে প্রফেশনাল ভিএলএসআই ট্রেনিং প্রোগ্রামের সার্টিফিকেট প্রদান

ইউআইইউ ক্যাম্পাসে প্রফেশনাল ভিএলএসআই ট্রেনিং প্রোগ্রামের সার্টিফিকেট প্রদান করা হয়ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ইইই বিভাগের ভিএলএসআই ট্রেনিং একাডেমির (ভিটিএ) উদ্যোগে ‘প্রফেশনাল ভিএলএসআই ট্রেনিং’ প্রোগ্রামের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে ইউআইইউ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইউআইইউর ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর ইমিরেটাস এম রিজওয়ান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইউআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর হাসান সারোয়ার, বিবিএল গ্রুপ নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেডের সিইও শাখাওয়াত হোসেন এবং ডাইনামিক সলিউশন ইনোভেটরসের ফিজিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার আতাউস সাফি। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন এবং সঞ্চালনা করেন ইউআইইউর ইইই বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর এবং আন্ডারগ্র্যাজুয়েট প্রোগাম কো-অর্ডিনেটর সাদিত মুনীর। অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।