বেসরকারি মোহনা টেলিভিশনের সাবেক সিইও আটক

গ্রেপ্তারপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ তসলিমকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে তাঁকে রাজধানীর পল্লবী এলাকা থেকে আটক করা হয়।

আজ বৃহস্পতিবার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (পুলিশ) মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।

পুলিশের এই কর্মকর্তা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে তসলিমের সম্পৃক্ততা রয়েছে।

হাসান মোহাম্মদ নাসের আরও বলেন, ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ঘনিষ্ঠ সহচর তসলিম। তিনি কামাল আহমেদ মজুমদারের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।