ফজলে রাব্বী মিয়ার আসনে উপনির্বাচন ১২ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশন

গাইবান্ধা-৫ শূন্য আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর। আজ মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। গত জুলাই মাসে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

ঘোষিত তফসিল অনুযায়ী, এই আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত‌্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৩ সেপ্টেম্বর। এই উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি এই উপনির্বাচনটি ব‌্যালট পেপারে আয়োজনের দাবি জানিয়েছিল। কিন্তু ইসির ঘোষণায় সে সম্ভাবনা বাতিল হয়ে গেল।