হেফাজতে ইসলামের আমির হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহিবুল্লাহ বাবুনগরী
ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে মুহিবুল্লাহ বাবুনগরীকে ভর্তি করা হয়। হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস আজ শুক্রবার প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মীর ইদ্রিস বলেন, হেফাজতের আমির কিছু খেতে পারছিলেন না। তিনি পেটব্যথা অনুভব করছিলেন। এ অবস্থায় তাঁকে গতকাল হাসপাতালে ভর্তি করা হয়।

মীর ইদ্রিস আরও বলেন, হাসপাতালে ভর্তির পর মুহিবুল্লাহ বাবুনগরীকে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন চিকিৎসকেরা। পরীক্ষার প্রতিবেদন (রিপোর্ট) পাওয়ার পর তাঁর রোগ সম্পর্কে জানা যাবে।

আরও পড়ুন

মুহিবুল্লাহ বাবুনগরীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে হেফাজতে ইসলাম।

২০২১ সালের আগস্টে হেফাজতে ইসলামের আমির হন মুহিবুল্লাহ বাবুনগরী।