এয়ারটেল এখন সার্কেল: বন্ধুদের ১ নম্বর নেটওয়ার্কে শুরু হলো রিয়েল কানেকশনের নতুন জার্নি
বন্ধুরা, তোমাদের চিরচেনা কানেকশন এবার পেল নতুন নাম; এয়ারটেল এখন সার্কেল।
একটা সময় বন্ধুত্ব মানে ছিল সবাইকে চেনা। আজ বন্ধুত্ব মানে এমন মানুষদের খুঁজে পাওয়া, যারা সত্যিই তোমাকে বোঝে। যারা তোমার মনের সঙ্গে তাল মেলায়, তোমার নীরবতাও বুঝতে পারে, তোমার সাফল্যে আনন্দিত হয়, দরকার হলে ভুল ধরিয়ে দেয়, আর কঠিন সময়েও পাশে থাকে। বন্ধুত্বের এই সহজ, বাস্তব সত্য থেকেই বাংলাদেশে এয়ারটেলের নতুন পরিচয় সার্কেলের যাত্রা শুরু।
বছরের পর বছর এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। শুধু কল আর মেসেজের মধ্যে সীমাবদ্ধ না থেকে হয়ে উঠেছে তোমাদের গল্প, গান, আড্ডা, বন্ধুত্ব আর তোমাদের গড়ে তোলা সংস্কৃতির অংশ। আর তোমরা যেমন বদলেছ, এয়ারটেল বদলেছে তোমাদের সঙ্গে। এখন সময় এসেছে পুরোনো কানেকশন সঙ্গে রেখেই নতুন দিনের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাওয়ার।
তাহলে সার্কেলে নতুন কী
বাংলাদেশের অলওয়েজ-অন তরুণ প্রজন্মের জন্য সার্কেল নিয়ে আসছে বেস্ট অফার, আরও স্ট্রং ডিজিটাল সুবিধা আর ভবিষ্যতের নতুন এক্সপেরিয়েন্স। তবে তুমি যে কানেকশন ও সার্ভিসগুলো এত দিন ব্যবহার করে আসছ, সেগুলো থাকছে আগের মতোই। বর্তমান গ্রাহকদের জন্য এই পরিবর্তন হবে একদম সহজ ও নিরবচ্ছিন্ন।
তোমার পরিচিত ০১৬ নম্বর একই থাকছে। এমএফএস ওয়ালেট, ব্যাংক অ্যাকাউন্ট, ট্রানজ্যাকশন ও ব্যক্তিগত তথ্য আগের মতোই নিরাপদ ও সচল থাকবে। অ্যাপ আপডেট করলেই অ্যাকটিভ হয়ে যাবে ‘My Cirkle App’ আর বর্তমানে ব্যবহৃত ডিজিটাল সেবাগুলোও কোনো বাধা ছাড়াই আগের মতো সচল থাকবে।
পরিবর্তনটা নামে, সম্পর্কের অনুভূতিতে নয়। যারা আমাদের বোঝে, পাশে থাকে, আর যাদের সঙ্গে আমরা সত্যি নিজের মতো থাকতে পারি, তাদের ঘিরেই এগিয়ে যাবে সার্কেল। আমরা তোমাদের আরও কাছে এনেছি; এবার সেই কানেকশনকে এগিয়ে নিয়ে যাচ্ছি আরও সামনের দিকে। কারণ, সার্কেলের প্রতিশ্রুতি—রিয়েল কানেকশন সব সময় অন।