শুভ সকাল। আজ ২৪ জানুয়ারি, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের প্রায় ৬৭ শতাংশ ব্যবসায়ী। নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রায় ৯০ শতাংশই কোটিপতি। একাদশ জাতীয় সংসদের তুলনায় দ্বাদশ জাতীয় সংসদে ব্যবসায়ী ও কোটিপতি সংসদ সদস্যের সংখ্যা বেড়েছে। সদ্য শেষ হওয়া নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের হলফনামার তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। বিস্তারিত পড়ুন...
মাশরাফি বিন মুর্তজাসহ পাঁচজন সংসদ সদস্যকে জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি আজ দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীকে নিযুক্ত করেছেন। এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আলাদা প্রজ্ঞাপনে পাঁচজনকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিস্তারিত পড়ুন...
নতুন শিক্ষাক্রমের আলোকে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একটি অধ্যায়ে হিজড়া জনগোষ্ঠী সম্পর্কে জনসচেতনতামূলক একটি পাঠ রয়েছে। এ নিয়ে বিতর্ক চলছে। বিষয়টি নতুন করে সামনে এসেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন খণ্ডকালীন শিক্ষক একটি অনুষ্ঠানে এ নিয়ে বইয়ের পাতা ছিঁড়ে ফেলার পর।
বিস্তারিত পড়ুন...
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনেক বছর পর একজন পূর্ণ মন্ত্রী পেয়েছে। মন্ত্রিত্ব পেয়ে নাজমুল হাসান নিয়মিত অফিসও করা শুরু করেছেন মন্ত্রণালয়ে। অবস্থাদৃষ্টে মনে হতে পারে নাজমুল হাসানকে বুঝি মিস করতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি এখন গোটা দেশের খেলাধুলার দায়িত্বে। তাঁর দৃষ্টিটা এখন অন্য সব খেলায়ও ছড়িয়ে যাবে বলে বিসিবি শঙ্কিত হতেই পারে, ক্রিকেটের প্রতি নাজমুলের দৃষ্টিটা না আবার সরু হয়ে আসে! বিস্তারিত পড়ুন...
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে তিন মাস ধরে চলা যুদ্ধে মঙ্গলবার সবচেয়ে ভয়াবহ হামলার শিকার হয়েছেন তাদের সেনাসদস্যেরা। এতে অন্তত ২১ সেনা নিহত হয়েছেন। বিস্তারিত পড়ুন...