সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

নারী প্রার্থীদের অধিকাংশই উচ্চশিক্ষিত, কর্মজীবী ৬৭%

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার নারী প্রার্থীর সংখ্যা ৮৫ জন। এর বাইরে ১ জন প্রার্থী হিজড়া জনগোষ্ঠীর। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া নারী প্রার্থীদের হলফনামা পর্যবেক্ষণ করে দেখা গেছে, নারী প্রার্থীদের ৬৪ জনই স্নাতক ও স্নাতকোত্তর, অর্থাৎ ৭৫ শতাংশই উচ্চশিক্ষিত। ২৫ থেকে ৩৯ বছর বয়সী প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, ৩২। পেশাগত বিশ্লেষণে দেখা গেছে, প্রায় ৬৭ শতাংশ নারী কর্মজীবী। বিস্তারিত পড়ুন...

সরকারের শেষ সময়ে চুক্তি কেন, নিরাপত্তা উপদেষ্টা বললেন, ‘চলমান প্রক্রিয়ার অংশ’

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে
ছবি: ভিডিও থেকে নেওয়া

মেয়াদের শেষ সময়ে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটার আলোচনা এবং কিছু ক্ষেত্রে চুক্তি করছে অন্তর্বর্তী সরকার। বিষয়টিকে চলমান প্রক্রিয়ার অংশ বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। বিস্তারিত পড়ুন...

কে এই কুখ্যাত এপস্টেইন, স্কুলশিক্ষক থেকে কীভাবে ধনকুবের ও ক্ষমতাশালীদের ঘনিষ্ঠ হয়ে উঠলেন

১৯৮২ সাল নাগাদ জেফরি এপস্টেইন তাঁর নিজস্ব প্রতিষ্ঠান জে এপস্টেইন অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন

জেফরি এপস্টেইন ২০১১ সালে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে বলেছিলেন, ‘আমি যৌন নিপীড়ক নই, আমি শুধু অপরাধী। একজন হত্যাকারী ও ব্যাগেল (পাউরুটি–জাতীয় একধরনের খাবার) চোরের মধ্যে যেমন পার্থক্য, এটা তেমনই ব্যাপার।’ বিস্তারিত পড়ুন...

মুক্ত ইমরানের চেয়ে বন্দী ইমরান কি বেশি প্রভাবশালী

ইমরান খানের মুক্তির দাবি জানিয়ে সমর্থকদের বিক্ষোভ
ছবি: এএফপি

কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের গুরুতর সমস্যার চিকিৎসার জন্য তাঁকে গোপনে হাসপাতালে নেওয়ার সাম্প্রতিক সিদ্ধান্তটি তথাকথিত ‘হাইব্রিড সরকারের’ আরেকটি বড় ভুল। বিষয়টি পরিবারকে তো জানানো হয়ইনি, এমনকি তাঁর ব্যক্তিগত চিকিৎসকদেরও অবগত করা হয়নি। বিস্তারিত পড়ুন...

ভারত–পাকিস্তান ম্যাচ না হলে লোকসান ৬ হাজার কোটি টাকা, কার কত

১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে খেলবে না বলে জানিয়েছে পাকিস্তান
ছবি: এএফপি

পাকিস্তান সরকার টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণার ঘণ্টা তিনেক পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) একটি প্রতিক্রিয়া দিয়েছে। তাদের সেই বার্তায় পাকিস্তানকে না খেলার ‘সুদূরপ্রসারী প্রভাবের’ কথা যেমন মনে করিয়ে দেওয়া হয়েছে, তেমনি আছে ‘গ্রহণযোগ্য সমাধান’ খোঁজার আশ্বাসও।বিস্তারিত পড়ুন...