সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও তারেক সাঈদকে হাজির করার নির্দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকোলাজ: বাসস

গুম ও ক্রসফায়ারের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) তারেক সাঈদ মোহাম্মাদকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ ১০ আগস্ট তাঁদের হাজির করতে হবে। ট্রাইব্যুনাল–২ মঙ্গলবার এ আদেশ দেন।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের জানান, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুরের বিএনপি নেতা আবদুল মান্নান, জহিরুল ইসলাম সুমন ও আসাদুজ্জামান বাবুলকে বিচারবহির্ভূতভাবে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে ট্রাইব্যুনালে। ২০১৩ সালের ২৭ নভেম্বর কুমিল্লার লাকসামের বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজকে গুম করার আরও একটি মামলা হয়েছে।

প্রসিকিউটর শাইখ মাহদী প্রথম আলোকে বলেন, এই দুটি মামলাতেই জিয়াউল আহসান ও তারেক সাঈদ আসামি। তাঁদের হাজির করতে বলা হয়েছে।