পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে: মার্কিন রাষ্ট্রদূত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়েছবি: ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে নেওয়া

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর ব্রেন্ট টি ক্রিস্টেনসেন আজ রোববার প্রথমবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের এই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আজ রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

এদিকে ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে ব্রেন্ট ক্রিস্টেনসেন লিখেছেন, ‘পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা ফলপ্রসূ আলোচনা করেছি।’

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে
ছবি: ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে নেওয়া

পররাষ্ট্রসচিব আসাদ আল সিয়াম ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকের জন্য সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বেলা ১১টার কিছু আগে পৌঁছান তিনি। বাংলাদেশের দুই শীর্ষ কূটনীতিকের সঙ্গে বৈঠকে উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তিনি। দুটি বৈঠক প্রায় দুই ঘণ্টা চলে।

পরে মন্ত্রণালয় থেকে বের হওয়ার সময় পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকটি সৌজন্য সাক্ষাৎ ছিল।