সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ মঙ্গলবার। গতকাল সোমবার আলোচনায় ছিল ‘রেলমন্ত্রীকে পেয়ে ক্ষতিগ্রস্তরা বললেন, হামলাকারীরা আপনার আশপাশেই আছে’ শিরোনামের সংবাদটি। ‘যশোরে জনতা ব্যাংকের লকার খুলতে গিয়ে যা ঘটল...’ শিরোনামের খবরটিও পাঠকপ্রিয়তা পেয়েছে। এ ছাড়া ছিল বিশ্ব, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর। এসব সংবাদের অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ।

১

রেলমন্ত্রীকে পেয়ে ক্ষতিগ্রস্তরা বললেন, হামলাকারীরা আপনার আশপাশেই আছে

ক্ষতিগ্রস্তরা রেলমন্ত্রীকে ঘিরে ধরলে কিছুটা হট্টগোলের সৃষ্টি হয়। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে পঞ্চগড়ের শালশিড়ি এলাকায়।
ছবি: মঈনুল ইসলাম

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) ‘সালানা জলসা’কে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করেছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তবে সেখান থেকে কিছু দূরে শালশিড়ি এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের ‘তোপের মুখে’ পড়েন পঞ্চগড়-২ আসনের এই সংসদ সদস্য। বিস্তারিত পড়ুন...

২

যশোরে জনতা ব্যাংকের লকার খুলতে গিয়ে যা ঘটল...

যশোর জেলার মানচিত্র

যশোর-৪ (বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায় তাঁর স্ত্রী নিয়তি রানী রায়কে নিয়ে জনতা ব্যাংক যশোর প্রধান শাখায় যান সোমবার দুপুরে। নিয়তি রানীর নামে ভাড়া নেওয়া ব্যাংকের লকার খুলে সংরক্ষিত মালামাল নেওয়ার উদ্দেশ্যে তাঁরা ব্যাংকে যান। বিস্তারিত পড়ুন...

৩

এই অবস্থা চললে রাশিয়ার পক্ষের সম্মুখযোদ্ধাদের বিপর্যয় ঘটবে: ভাগনার প্রধান

বাখমুতে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে ভাগনার গ্রুপ। ভাড়াটে এই সেনা দলের প্রধান ইয়েভজেনি প্রিগোশিন
ছবি: রয়টার্স

রুশ সেনাদের সহযোগী ভাড়াটে বাহিনী হিসেবে ইউক্রেনে যুদ্ধরত ভাগনার গ্রুপ অভিযোগ করেছে, বাখমুতে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য পর্যাপ্ত গোলাবারুদ পাচ্ছে না তারা। এতে তাদের সেনারা বিপাকে পড়েছেন। গোলাবারুদের সংকটের জন্য সম্ভাব্য ‘বিশ্বাসঘাতকতার’ কথাও বলছে ভাগনার গ্রুপ। বিস্তারিত পড়ুন...

৪

মৌসুমই শেষ হয়ে গেল নেইমারের

পিএসজি তারকা নেইমার
ছবি: টুইটার

চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে, এটা জানা ছিল। আরও জানা গিয়েছিল, পরশু চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলতে পারবেন না। তাই বলে মৌসুমই শেষ! পিএসজি নেইমারকে নিয়ে এমন খবরই জানিয়েছে। বিস্তারিত পড়ুন...

৫

ক্যামেরার সামনে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয়েছিল তাঁকে

প্যারিস হিলটন
রয়টার্স

সেই এক ঘটনা প্যারিস হিলটনের জীবন পুরোপুরি বদলে দেয়। ২০০৩ সালে সাবেক প্রেমিক রিক সলোমনের সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ক্লিপ অনলাইনে ফাঁস হয়। এর দিন কয়েক পরই মুক্তি পায় প্যারিসের সিরিজ ‘দ্য সিম্পল লাইফ’। রাতারাতি প্যারিস হিলটন হয়ে ওঠেন বহুল চর্চিত এক তারকার নাম। বিস্তারিত পড়ুন...