শান্ত হোন, সরকারকে কাজ করতে দিন: উপদেষ্টা মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জনগণকে শান্ত হওয়ার, সরকারকে কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মাহফুজ আলম এই আহ্বান জানান।

‘থামুন!’ শিরোনামে দেওয়া স্ট্যাটাসে মাহফুজ আলম বলেন, ‘শান্ত হোন। সরকারকে কাজ করতে দিন। বিচার ও সংস্কার হবেই। আমি জানি এ উত্তপ্ত মৌসুমে কেউ থামতে বলবে না আপনাদের। কিন্তু, আপনারা গালি দিলেও বলব, থামুন।’

আরও পড়ুন

এখন গঠনমূলক রাজনীতির সময় বলে স্ট্যাটাসে উল্লেখ করেন মাহফুজ আলম। তিনি বলেন, ‘জনগণ এবার রাজনৈতিকভাবে শিক্ষিত হবার সুযোগ পেয়েছে। এখন গঠনমূলক রাজনীতির সময়। উত্তম বিকল্প দেখানোর সময়। প্রতিরোধের প্রয়োজনেই দরকার নিজেদেরকে প্রশিক্ষিত, প্রাজ্ঞ ও স্থির করে তোলা।’

মাহফুজ আলম তাঁর স্ট্যাটাসে অভ্যুত্থানের ফসল নষ্ট না করার আহ্বান জানান। তিনি বলেন, ‘এটা দীর্ঘমেয়াদী লড়াই। প্রস্তুতি নিন, হঠকারিতা করবেন না। অভ্যুত্থানের ফসল নষ্ট করবেন না। শত্রুরা আপনাদের যেভাবে দেখতে ও দেখাতে চায়, সেপথে না যাওয়াই এ দেশের জন্য ভালো।’

আরও পড়ুন

ফেসবুক স্ট্যাটাসের শেষ অংশে একটি নতুন সমাজ ও রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেন মাহফুজ আলম। তিনি তাঁর স্ট্যাটাসে বলেন, ‘হাসিনার দিয়ে যাওয়া ট্রমা যেন আপনাদের উপর ছায়া না ফেলে। আমরা একটা নূতন সমাজ ও রাষ্ট্র গড়বই। দীর্ঘপথ, কিন্তু আমাদের জাতির সামনে আর কোন বিকল্প নাই।’

আরও পড়ুন