বৃক্ষরোপণ ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশ শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান শান্তির প্রতীক হিসেবে দুটি পায়রা উড়িয়ে দেন। আজ শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলেছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এ সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সমাবেশের আগে জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। আজ শনিবার সকালে
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

সমাবেশের আগে জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন।

এরপর জাতীয় সংগীত শেষে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। চিকিৎসক সমাবেশ শুরুর আগে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী শান্তির প্রতীক হিসেবে দুটি পায়রা উড়িয়ে দেন।

মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান। আজ শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশীদ, মহাসচিব মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।