ঈদে সংবাদপত্রে ছুটি ৫ দিন
আসন্ন ঈদুল ফিতরে এবার সংবাদপত্রে পাঁচ দিন ছুটি থাকবে। আজ মঙ্গলবার সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এ তথ্য জানিয়েছে।
নোয়াবের সভাপতি এ কে আজাদের সই করা ছুটির নোটিশে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, সংবাদপত্রে ১৯ থেকে ২৩ মার্চ ঈদুল ফিতরের ছুটি উদ্যাপন করা হবে। সে হিসাবে ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত সংবাদপত্র প্রকাশিত হবে না।