করোনায় মৃত্যুশূন্য দিন, আক্রান্ত ১৮৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় কারও মৃত্যু হয়নি। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৮৩ জনের। আগের দিন করোনায় একজনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ৯৪ জনের।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ৮০২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৮১। আগের দিন শনাক্তের হার ছিল ৩ দশমিক ৬১।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৫ হাজার ৫১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮১ হাজার ৩৫৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪২৪ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।