চলতি ঘটনার কুইজের ড্র অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি ঘটনার কুইজের ড্র অনুষ্ঠানে অতিথিরা
ছবি: প্রথম আলো

চাকরিসহ প্রতিযোগিতামূলক সব পরীক্ষায় এগিয়ে রাখার মাসিক ম্যাগাজিন চলতি ঘটনা: বাংলাদেশ ও বিশ্ব আয়োজিত কুইজ প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে প্রথম আলো কার্যালয়ে এ ড্র অনুষ্ঠিত হয়। কুইজে সঠিক উত্তরদাতা ১০ জন বিশেষ পুরস্কার পাবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলতি ঘটনার সম্পাদক আব্দুল কাইয়ুম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক সদস্য সমর পাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তারিক মনজুর।

কুইজে সঠিক উত্তরদাতা ১০ জনকে স্মার্ট ও ফিচার ফোনের জন্য নির্বাচিত করা হয়। এ ছাড়া আরও ২০ জনকে সৌজন্য পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। চলতি ঘটনার এ কুইজ প্রতিযোগিতার উত্তর পাঠানোর শেষ সময় ছিল ১৫ অক্টোবর।