যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করল ‘রিবানা’

ইউএসবিসিসিআই আয়োজিত যুক্তরাষ্ট্রের একটি মেলায় রিবানার স্টলে ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান সাদীছবি: রিবানার সৌজন্যে

দীর্ঘ ১১ বছর ধরে বাংলাদেশের গ্রাহকদের কাছে সুনামের সঙ্গে নিজস্ব পণ্য পৌঁছে দিচ্ছে স্কিনকেয়ার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘রিবানা’। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে ব্র্যান্ডটি। তিন বছর ধরে ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পণ্য সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। এবার গ্রাহকের সাড়ায় যুক্তরাষ্ট্রে নিজস্ব করপোরেশন প্রতিষ্ঠা ও নিউইয়র্কে প্রথম রিটেইল স্টোর চালু করেছে রিবানা।

‘রিবানা কর্প. (Ribana Corp.)’ নামে যুক্তরাষ্ট্রে ২০২৫ সালের ২০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে করপোরেশন কার্যক্রম শুরু করে। এর ধারাবাহিকতায় নিউইয়র্কের উডসাইডে (৩৭-১৭, ৫৭তম স্ট্রিট, উডসাইড, নিউইয়র্ক ১১৩৭৭, যুক্তরাষ্ট্র) চালু করা হয়েছে রিবানার প্রথম রিটেইল স্টোর।

পাশাপাশি যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য চালু করা হয়েছে রিবানার নিজস্ব যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইটফেসবুক পেজ। এসব ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তের গ্রাহকদের কাছে রিবানার পণ্য আরও সহজলভ্য হয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে রিবানার স্যাফরন গোটস মিল্ক সোপ, স্যাফরন ব্রাইটেনিং জেল, স্যাফরন গ্লোয়িং ফেসপ্যাক, কোকোনাট অয়েল, ক্যাস্টর অয়েল ও ভৃঙ্গরাজ অয়েলসহ বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে। ২০ থেকে ৪০ মার্কিন ডলারের মধ্যে পণ্যভেদে দাম নির্ধারণ করা হয়েছে।

সরাসরি গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে দিতে রিবানা বিজনেস-টু-কনজ্যুমার বা বিটুসি কার্যক্রম জোরদার করেছে। গ্রাহকদের সুবিধার্থে ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের পোস্টাল সার্ভিসের মাধ্যমে দেশটির সব প্রান্তে পণ্য সরবরাহ করা হচ্ছে।

সরাসরি গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে দিতে রিবানা বিজনেস-টু-কনজিউমার বা বিটুসি কার্যক্রম জোরদার করেছে
ছবি: রিবানার সৌজন্যে

এ ছাড়া গ্রাহক সম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে কোলাবরেশন ও ডিজিটাল মার্কেটিং কার্যক্রমের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। যার মাধ্যমে বাংলাদেশের প্রসাধনী ব্র্যান্ডটির উপস্থিতি যুক্তরাষ্ট্রে আরও শক্তিশালী হচ্ছে। এর পাশাপাশি সেখানকার বিভিন্ন ব্যবসায়িক ও প্রচারণামূলক কার্যক্রমেও অংশ নিচ্ছে রিবানা। তারই অংশ হিসেবে ইউএসবিসিসিআই আয়োজিত ‘আমেরিকা ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো ২০২৫ ডাবল ট্রি বাই হিলটন’ শীর্ষক মেলায় অংশ নিয়েছে ব্র্যান্ডটি। এর মাধ্যমে সরাসরি গ্রাহকদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।

‘মেড ইন বাংলাদেশ’ পরিচয়কে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রথম স্কিনকেয়ার ব্র্যান্ড হিসেবে নিজস্ব করপোরেশন, রিটেইল স্টোর এবং দেশব্যাপী পণ্য সরবরাহব্যবস্থা গড়ে তুলেছে রিবানা
ছবি: রিবানার সৌজন্যে

একই সঙ্গে ফ্লোরিডায় বিজনেস-টু-বিজনেস বা বিটুবি পর্যায়ে পণ্য সরবরাহের পাশাপাশি পাইকারি ভিত্তিতেও কার্যক্রম শুরু করেছে ব্র্যান্ডটি। বাংলাদেশের বাজারে এক দশকের বেশি সময় ধরে কাজের অভিজ্ঞতাই যুক্তরাষ্ট্রে নিজেদের প্রসারে ভূমিকা রাখছে।

‘মেড ইন বাংলাদেশ’ পরিচয়কে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রথম স্কিনকেয়ার ব্র্যান্ড হিসেবে নিজস্ব করপোরেশন, রিটেইল স্টোর এবং দেশব্যাপী পণ্য সরবরাহব্যবস্থা গড়ে তুলেছে রিবানা; যা ব্র্যান্ডটির যুক্তরাষ্ট্রের কার্যক্রমকে সম্প্রসারিত করছে। ভবিষ্যতে বিশ্বের অন্যান্য দেশেও কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।