এএসপি জাবেদ ইকবাল গ্রেপ্তারের পর কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলাই গণ–অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবেদ ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন এক খুদে বার্তায় সাংবাদিকদের এ তথ্য জানান। এতে বলা হয়, গণ–অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ মামলায় জাবেদ ইকবালকে গ্রেপ্তার করা হয়। পরে ট্রাইব্যুনালে আনা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।