বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানফাইল ছবি: বাসস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বিশ্বনেতাদের সম্মানে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে নিউইয়র্কের বিলাসবহুল লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এই নৈশভোজের আয়োজন করা হয়।

আরও পড়ুন

জাতিসংঘের সদস্যদেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা এই নৈশভোজে অংশ নেন।

আরও পড়ুন

এর আগে এদিন সকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সরকার–রাষ্ট্রপ্রধানদের সম্মানে প্রাতরাশের আয়োজন করেন। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানও অংশ নেন।

আরও পড়ুন
আরও পড়ুন