ওরিয়নের ‘ঈদ ইচ্ছে পূরণ’ বিজয়ীদের মধ্যে স্মার্ট টিভি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্ড ঘষে ৪২ ইঞ্চি স্মার্ট টিভি বিজয়ীদের সঙ্গে অতিথিরা
ছবি: সংগৃহীত

ওরিয়ন হোম অ্যাপ্লায়েন্সেস লিমিটেডের ‘ঈদ ইচ্ছে পূরণ’ অফারে ফ্রিজ কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে ৪২ ইঞ্চি স্মার্ট টিভি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত সোমবার রাজধানীর তেজগাঁওয়ে ওরিয়ন গ্রুপের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তাসকিন আহমেদ। তিনি বিজয়ীদের হাতে ৪২ ইঞ্চি স্মার্ট টিভি তুলে দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওরিয়ন হোম অ্যাপ্লায়েন্সেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম কোম্পানির পণ্যের গুণগত মান সম্পর্কে গ্রাহকদের আশ্বস্ত করেন। এ সময় প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।