সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৭ জানুয়ারি, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

১

বিএনপি-জামায়াত বিরোধ কেন, কত দূর যাবে

রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ বলছেন, রাজনীতিতে আওয়ামী লীগের অনুপস্থিতি দল দুটিকে প্রতিপক্ষের জায়গায় এনেছে। তাঁরা বলছেন, কাছাকাছি ভাবধারার দুটি দলের মধ্যে ভোটের মাঠে জামায়াতের অবস্থান যতই শক্ত হবে, বিএনপির সঙ্গে বিরোধের জায়গাটাও তত শক্ত হবে। কেউ কেউ এটাকে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও পলায়ন-পরবর্তী প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক গতিপথের নির্দেশ হিসেবেও দেখছেন। বিস্তারিত পড়ুন...

২

‘সংক্ষুব্ধ ছাত্র-জনতার’ মিছিলে পুলিশের ধাওয়া, লাঠিপেটা

‘সংক্ষুব্ধ ছাত্র-জনতার’ ব্যানারে একদল বিক্ষোভকারী সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাঁদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ
ছবি: শুভ্রকান্তি দাশ

সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ওপর হামলার প্রতিবাদে ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতার’ ব্যানারে একদল বিক্ষোভকারী সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাঁদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।বৃহস্পতিবার রাজধানীর শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিপেটা করে পুলিশ। বিস্তারিত পড়ুন...

৩

জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়ায় যা আছে

জুলাই গণ–অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন
ছবি: পিআইডি

জুলাই ঘোষণাপত্রের খসড়ায় এই ভূখণ্ডের মানুষের স্বাধীনতা অর্জনের জন্য যুগের পর যুগ সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরা হয়। পাকিস্তান আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জন, ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার কথা তুলে ধরা হয়। বিস্তারিত পড়ুন...

৪

টিউলিপের পদত্যাগ নিয়ে ইলন মাস্কের পোস্ট

ইলন মাস্ক ও টিউলিপ সিদ্দিক
ফাইল ছবি: রয়টার্স

টিউলিপের পদত্যাগ-সংক্রান্ত মারিও নওফল নামের একজন ‘এক্স’ (সাবেক টুইটার) ব্যবহারকারীর একটি পোস্ট নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন ইলন মাস্ক। সঙ্গে তিনি লেখেন, ‘লেবার সরকারের শিশুকল্যাণমন্ত্রী নিপীড়নকারীদের সুরক্ষা দেন এবং তাদের দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত।’ বিস্তারিত পড়ুন...

৫

জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে যাচ্ছে না সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) লোগো
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে বৈঠকে যাচ্ছে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) বৃহস্পতিবার বিকেল চারটার কিছুক্ষণ আগে প্রথম আলোকে এ সিদ্ধান্ত জানিয়েছেন। বিস্তারিত পড়ুন...