সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

১

আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে আজ সোমবার ঢাকার আদালতে হাজির করা হয়
ছবি: প্রথম আলো

রাজধানীর মিরপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন আজ সোমবার এ আদেশ দেন।
বিস্তারিত পড়ুন...

২

অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফাইল ছবি

অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার যাঁদের দায়িত্ব দিয়েছে, তাঁদের মধ্য থেকে বলা হচ্ছে, নতুন দল তৈরি করতে হবে। নতুন দল তৈরি করার কথা বললে জনগণ কীভাবে বুঝবে তাঁরা নিরপেক্ষভাবে কাজ করছেন?
বিস্তারিত পড়ুন...

৩

ময়মনসিংহের সীমান্ত এলাকায় সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত আটক

মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ আটক চারজন বর্তমানে থানা-পুলিশের হেফাজতে আছেন
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ চারজনকে আটক করেন এলাকাবাসী। পরে তাঁদের পুলিশে দেন তাঁরা। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া।
বিস্তারিত পড়ুন ...

৪

ভারতের মুসলিমদের নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য, নিন্দা জানাল নয়াদিল্লি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি
ছবি: এএফপি

ভারতে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই প্রতিক্রিয়া জানিয়েছেন।
বিস্তারিত পড়ুন...

৫

সোয়া ২ লাখ কোটি টাকার ৭ প্রকল্পের ব্যয় যাচাই হবে

গত মাসে ক্ষমতা হারানো শেখ হাসিনা সরকারের নেওয়া সাতটি মেগা প্রকল্প চলমান আছে। এসব প্রকল্পে প্রায় ২ লাখ ৩০ হাজার কোটি টাকা খরচ হবে। এর মধ্যে একমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ছাড়া বাকি ছয়টি প্রকল্পের ৯০ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে। তবে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে এ রকম প্রকল্প নেওয়ার কী প্রয়োজনীয়তা ছিল এবং প্রকল্পগুলো যৌক্তিকভাবে নেওয়া হয়েছে কি না, এসব পর্যালোচনা করা হচ্ছে।
বিস্তারিত পড়ুন ...