সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১ জানুয়ারি, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

১

নির্বাচন গ্রহণযোগ্য না হলে বাংলাদেশ বিচ্ছিন্ন হতে পারে, আশঙ্কা আনিছুরের

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান
ছবি: ইসির ওয়েবসাইট থেকে নেওয়া

নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য না হলে বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আনিছুর রহমান এই আশঙ্কার কথা বলেন। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত পড়ুন...

২

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি গবেষক নিহত, সাতক্ষীরার বাড়িতে কাঁদছেন মা

যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুর্বৃত্তদের গুলিতে নিহত শেখ আবির হোসেন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুর্বৃত্তদের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শেখ আবির হোসেন নিহত হয়েছেন। গত শুক্রবার টেক্সাসের বিউমন্টে একটি দোকানে দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন বলে জানিয়েছেন তাঁর ভাই শেখ জাকির হোসেন। আবিরের মৃত্যুর খবরে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছেন তাঁর মা আনজুয়ারা বেগম। বিস্তারিত পড়ুন...

৩

বাড়ি করতে কেনা জমিতে একসঙ্গে পরিবারের চারজনের সমাধি

বাবা, দুই বোন ও দাদির কবরের সামনে দাঁড়িয় আছে পরিবারের বেঁচে যাওয়া একমাত্র শিশু মারুফা। আজ রোববার সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর ঘোষপালা গ্রামে
ছবি: রমেশ কুমার

অটোরিকশাচালক জামাল উদ্দিন ও পরিচ্ছন্নতাকর্মী মরিয়ম আক্তার দম্পতি বাড়ি তৈরির জন্য টাকা জমিয়ে আট শতক জমি কিনেছিলেন। একপাশে ছাপরা তুলে তিন মেয়ে ও মাকে নিয়ে বসবাস করছিলেন জামাল। স্ত্রী চাকরি করেন ঢাকায়। আশা ছিল, দ্রুতই বড় করে বাড়ি করবেন। কিন্তু এর আগেই ওই ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান জামালসহ পরিবারের চার সদস্য। সেই জমিতেই আজ রোববার সকালে তাঁদের দাফন করা হয়েছে। বিস্তারিত পড়ুন...

৪

ইউক্রেনে অভ্যুত্থান ঘটানো ছাড়া আমেরিকার সামনে পথ নেই

হোয়াইট হাউসে ভলোদিমির জেলেনস্কি ও জো বাইডেন
ছবি : রয়টার্স

বাইডেন প্রশাসনে এ বিষয়ে ঐকমত্য বাড়ছে যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ ঝুলে গেছে। এ ক্ষেত্রে আলাপ-আলোচনার মাধ্যমে একটা মীমাংসায় আসা প্রয়োজন। বিষয়টিকে এখন প্রেসিডেন্ট বাইডেনের ‘দীর্ঘদিনের প্রস্তাবিত’নীতি হিসেবে চিত্রিত করা হচ্ছে। কিন্তু সত্য এর পুরো উল্টোটা। বাইডেন প্রশাসনই রাশিয়ার সঙ্গে যেকোনো ধরনের শান্তিচুক্তি হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা তৈরি করেছে। বিস্তারিত পড়ুন...

৫

খরচ কমাতে বছরের শুরু থেকেই করুন এই ৫ অভ্যাস

ছবি: কবির হোসেন

বেশ কয়েক বছর ধরেই হয়তো খরচের লাগাম টেনে ধরার কথা ভাবছেন। কিন্তু কিছুতেই ব্যয়টাকে বাগে আনতে পারছেন না। বাড়িভাড়া, বিদ্যুৎ-গ্যাস ইত্যাদির বিল, বাজার খরচ-সব মিলিয়ে দিশাহারা হওয়ার জোগাড়। তবে দুর্দিনের কথা মাথায় রেখে সাশ্রয়ী হওয়ার চেষ্টা করাটাই বুদ্ধিমানের কাজ। হুট করে যেমন আপনার আয় বেড়ে যাচ্ছে না, তেমনি হুট করে বড়সড় কোনো খাতের খরচ কমাতেও পারছেন না। কিন্তু এরপরও এমন কিছু ছোটখাটো বিষয় থাকে, বছরের শুরু থেকেই যেগুলোর সমন্বয় করে আপনি হয়ে উঠতে পারেন সাশ্রয়ী। বিস্তারিত পড়ুন...