ড. ইউনূস নৃতত্ত্ববিদ জেন গুডঅলকে ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ উপহার দিলেন

নৃতত্ত্ববিদ জেন গুডঅলকে ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ আর্টবুক উপহার দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রখ্যাত প্রাণিবিজ্ঞানী, প্রাইমেটোলজিস্ট ও নৃতত্ত্ববিদ জেন গুডঅলকে ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ আর্টবুক উপহার দিয়েছেন।

নিউইয়র্ক স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সদর দপ্তরে জেন গুডঅলকে আর্টবুকটি উপহার দেন ড. মুহাম্মদ ইউনূস। জেন গুডঅলকে তাঁর পুনর্বাসন কর্মসূচিতে ক্ষুদ্রঋণ ব্যবস্থা চালু করেছেন।