বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফাইল ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকায় তাঁর সাম্প্রতিক সফরের ফলাফল নিয়ে গণমাধ্যমকে অবহিত করতে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, মঙ্গলবার বিকেল চারটায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গত রোববার প্রধানমন্ত্রী ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান শেষে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে দেশে ফিরেছেন। তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন।