সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৪ জানুয়ারি, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

১

বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না: মির্জা ফখরুল

’৬৯–এর গণ-অভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাব, ঢাকা। ২৩ জানুয়ারি
ছবি: দীপু মালাকার

বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমি এ কথা গতকালও বলেছি। অন্তর্বর্তী সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়ে। আমি যে কথাটা বলছি, এর কারণ আছে। কারণ হচ্ছে, আমরা দেখছি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না।’ বিস্তারিত পড়ুন...

২

বিএনপির মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি এক–এগারো সরকার গঠনের ইঙ্গিত: নাহিদ ইসলাম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম
ছবি: বাসস (ফাইল ছবি)

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি এক–এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। বিস্তারিত পড়ুন...

৩

সংস্কার কমিশনের অনেক প্রস্তাব জটিলতা বাড়াবে, ঘোষণাপত্র নিয়েও প্রশ্ন

চারটি বিভাগকে চারটি প্রদেশ করার ভাবনা এবং অন্তর্বর্তী সরকার গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের অনেক প্রস্তাবকে ‘অপ্রয়োজনীয়’ বলে মনে করছে বিএনপি। দলটির নেতারা বলছেন, এ ধরনের সংস্কার প্রস্তাব জটিলতা বাড়াবে। এ ছাড়া এত দিন পর জুলাই গণ-অভ্যুত্থানের ‘ঘোষণাপত্র’ তৈরির উদ্যোগকেও ‘অপ্রাসঙ্গিক’ মনে করছেন বিএনপির নীতিনির্ধারণী নেতারা। বিস্তারিত পড়ুন...

৪

নবাবি সূত্রে পাওয়া সাইফ আলীর ১৫ হাজার কোটি রুপির সম্পত্তি বেহাতের শঙ্কা

সাইফ আলী খান ও তাঁর বাবা মনসুর আলী খান
ছবি: রয়টার্স ও এএফপি

সময়টা মোটেই ভালো যাচ্ছে না হিন্দি সিনেমার অভিনেতা সাইফ আলী খানের। চোরের ছুরিতে আহত হওয়ার দিন কয়েকের মধ্যেই হাজির নতুন শঙ্কা। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে তাঁদের পৈতৃক সম্পত্তি হাতছাড়া হওয়ার মুখে। আজকের বাজারদর অনুযায়ী যার মূল্য অন্তত ১৫ হাজার কোটি রুপি। বিস্তারিত পড়ুন...

৫

মিরাজের ঝোড়ো ফিফটিতে চড়ে চারে উঠল খুলনা

ওপেনিংয়ে নেমে ফিফটি করেন মেহেদী হাসান মিরাজ।
প্রথম আলো

ম্যাচের শেষ ওভারে খেলাটা জমে গেল আচমকাই। খুলনা টাইগার্সের জয়ের জন্য দরকার ছিল ৬ বলে ৫ রান। কিন্তু সিলেট স্ট্রাইকার্সের ইংলিশ পেসার রিস টপলি প্রথম চার বলে দেন মাত্র ২ রান। স্ট্রাইকে তখন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উইলিয়াম বোসিস্টো। বিস্তারিত পড়ুন...