সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বুধবার। শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। শিক্ষামন্ত্রী আজ জানিয়েছেন, আগামী রোববার থেকে যথারীতি ক্লাস চলবে। আজ এ-সংক্রান্ত প্রতিবেদনটি ব্যাপক পাঠক সাড়া পেয়েছে। বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে প্রথম কিডনি প্রতিস্থাপনে অনিয়ম এবং দাতা ও গ্রহীতার মধ্যে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। এ-সংক্রান্ত প্রতিবেদনটিও পড়েছেন অনেক পাঠক। আজও আওয়ামী লীগ ও বিএনপির শোভাযাত্রা ও পদযাত্রা ছিল রাজধানীতে। এ-সংক্রান্ত একাধিক প্রতিবেদন আছে। এর বাইরে অর্থনীতি, আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

১

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

এবার গ্রীষ্মকালীন ছুটি পাচ্ছে না শিক্ষার্থীরা
ফাইল ছবি

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০ জুলাই থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি ছিল। সেটি এখন আর হচ্ছে না।  বিস্তারিত পড়ুন...

২

সুসেন নাম দিয়ে নেওয়া হলো সুমিতের কিডনি, ভাই ও স্ত্রী জানলেন টেলিভিশন দেখে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতাল। সম্প্রতি তোলা
ছবি: প্রথম আলো

কিডনিদাতাকে গ্রিস পাঠানো হবে—এই প্রতিশ্রুতি দেওয়ার বিনিময়ে কিডনি নেওয়া হয়েছে। দেশের বর্তমান আইনে আপন ভাইকে কিডনি দেওয়া যায়। আইনানুগ নিকটাত্মীয় ছাড়া কারও কিডনি নেওয়া যায় না। বিস্তারিত পড়ুন...

৩

বিএনপি-আ.লীগের কর্মসূচি: দ্বিতীয় দিনের মতো যানজটে নাকাল রাজধানীবাসী

রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় আজ বুধবার বিকেলে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় নেতাকর্মীরা আসতে শুরু করলে ওই এলাকায় যানজট দেখা দেয়
ছবি: নুরুল আমিন

দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে গতকালও সকাল থেকে দিনভর যানজটের ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে। গাবতলী থেকে বিএনপি পদযাত্রা নিয়ে শহরের কেন্দ্রস্থলের দিকে যতটা এগিয়েছে, ততটা বেড়েছে যানজট। বিস্তারিত পড়ুন...

৪

বোলিংয়ে এগোলেন সাকিব, ব্যাটিংয়ে লিটন

লিটন দাস ও সাকিব আল হাসান
ছবি: প্রথম আলো

দলগত অর্জনের সিরিজটিতে ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়েছেন বেশ কয়েকজন। তাতে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাঁদের। এর মধ্যে ব্যাট হাতে লিটন দাস আর বল হাতে সাকিবের উন্নতি হয়েছে সবচেয়ে বেশি। বিস্তারিত পড়ুন...

৫

সিনেমা হলে তালি, ‘প্রিয়তমা’ চিত্রনাট্যকারের বাড়িতে শোক

‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর একের পর এক ফোনকল পাচ্ছেন এর গল্পকার ফারুক হোসেনের পরিবারের সদস্যরা। প্রশংসা করছেন নানা অঙ্গনের মানুষ। একটা ফোনকল আসে আর তারপর তাঁদের শ্যামলীর রিং রোডের বাসায় নেমে আসে নিস্তব্ধতা। বিস্তারিত পড়ুন...