হাসপাতালে ভর্তি পল্লিকবি জসীমউদ্দীনের জ্যেষ্ঠ কন্যা হাসনা মওদুদ
পল্লিকবি জসীমউদ্দীনের জ্যেষ্ঠ কন্যা এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসীমউদ্দীন মওদুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার পল্লিকবির পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসনা জসীমউদ্দীন মওদুদ অসুস্থতার কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দ্রুত রোগমুক্তির জন্য এলাকাবাসী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।