পুরান ঢাকায় জুতার কারখানায় অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার মাহুতটুলি এলাকায় জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ৯টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস বলেছে, একতলা ভবনের নিচতলায় জুতার কারখানাটি অবস্থিত। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।