স্থপতি লায়লুন নাহার ইকরামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দোয়া মাহফিল
স্থপতি লায়লুন নাহার ইকরামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রাজধানীর গুলশান–১–এর ১২৬ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়িতে (অ্যাপার্টমেন্ট ৪/এ) এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে পারিবারিক বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার।
স্থপতি লায়লুন নাহার ইকরাম গত বছরের ১২ ফেব্রুয়ারি রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
দীর্ঘদিন ধরে লায়লুন নাহার ইকরাম জটিল কিডনি রোগে ভুগছিলেন। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, পুত্রবধূ, জামাতা ও তিন নাতি-নাতনি রেখে গেছেন।
লায়লুন নাহারের বোন নাজমুন নাহার বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ।