এমটিবি ও চরকির মধ্যে চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও চরকির মধ্য চুক্তি সই হয়েছে
ছবি: বিজ্ঞপ্তি

বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ও চরকির মধ্য চুক্তি সই হয়েছে। এ চুক্তির অংশ হিসেবে নতুন এমটিবি স্মার্ট ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারীরা চরকির তিন (৩) মাসের একটি সাবস্ক্রিপশন বিনা মূল্যে পাবেন। এমটিবি স্মার্ট ব্যাংকিং অ্যাপে নিবন্ধিত হওয়ার পর অ্যাপ ব্যবহারকারীরা চরকির বৈচিত্র্যময় কনটেন্ট লাইব্রেরির মাধ্যমে বিনোদনের একটি জগৎ উন্মোচন করতে সক্ষম হবেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ও চরকির মধ্যে সম্প্রতি রাজধানীর গুলশানে এমটিবির প্রধান কার্যালয়, এমটিবি সেন্টারে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং চরকির প্রধান নির্বাহী রেদোয়ান রনি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তি সই অনুষ্ঠানে এমটিবির হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. শাফকাত হোসেন, হেড অব ডিজিটাল ব্যাংকিং ডিভিশন খালিদ হোসেন ও হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট আজম খান এবং চরকির লিড মার্কেটিং অ্যান্ড গ্রোথ ফয়সাল মুজিব-উ-রহমান, লিড সেলস আব্বাস উসমান রেজাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি