চট্টগ্রামে কয়েদির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে কালু মিয়া (৭৮) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি আনোয়ারা উপজেলার বারকাত দক্ষিণ পাড়ার বাসিন্দা।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মঞ্জুর হোসেন প্রথম আলোকে বলেন, সোমবার বিকেলে কারাগারে অসুস্থ হয়ে পড়েন কালু মিয়া। তাঁকে দ্রুত কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক কালু মিয়াকে মৃত ঘোষণা করেন।
মঞ্জুর হোসেন আরও বলেন, নগরের কর্ণফুলী থানার একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন কালু মিয়া। ২০২২ সালের ১৬ মে থেকে তিনি কারাগারে আছেন।
আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার কালু মিয়ার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই কারা কর্মকর্তা।